খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে সিলেটিরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে সিলেটিরা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৪:০৬:২৪ পূর্বাহ্ন

খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে সিলেটিরা

ফাইল ছবি


প্রবাসী অধ্যুষিত অঞ্চল হলেও নিজেদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না সিলেটের অনেক মানুষ। ফলে তাঁরা খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে আছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান-২০২৩' প্রতিবেদনে এমনি তথ্য উঠে এসেছে।

দেশে দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১৮ শতাংশ মানুষ। আর ২২ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। তার মানে, যারা দারিদ্র্যসীমার ওপরে আছে, তারাও উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়েছে।

বিবিএসের তথ্য বলছে, সিলেট বিভাগে ২৭ দশমিক ৩৫ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছেন। এরমধ্যে যারা গৃহস্থালির কাজ করেন কিংবা কর্মের সন্ধানে আছেন, খাদ্যনিরাপত্তায় তাদের চেয়েও পিছিয়ে আছেন কর্মজীবীরা। তবে যারা কোনো কাজ করেন না, তাদের মধ্যে খাদ্যনিরাপত্তাহীনতার হার সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের দারিদ্র্যসীমার নিচে রয়েছে ১৮ শতাংশ মানুষ আর ২২ শতাংশ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। যারা দারিদ্র্যসীমার ওপরে আছে তারাও উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ছে। স্বল্প আয়ের চাকরিজীবীদেরও ক্রয়ক্ষমতার ঘাটতি তৈরি হচ্ছে। তারা সঞ্চয় ভেঙে খাচ্ছে। এমনকি মধ্যবিত্তরা টিসিবির ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য কিনতে বাধ্য হচ্ছে। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, ৭০ শতাংশ মানুষ পুষ্টিনিরাপত্তাহীনতায় ভুগছে। এসব পরিসংখ্যানের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার চিত্রটি সামনে আসছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি