‘সর্বোচ্চ চেষ্টা দিয়ে সড়কপথকে নিরাপদ করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সড়কপথে দুর্ঘটনা (অনুসন্ধান-৩)

‘সর্বোচ্চ চেষ্টা দিয়ে সড়কপথকে নিরাপদ করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ’

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৫:০৬:৪১ পূর্বাহ্ন

‘সর্বোচ্চ চেষ্টা দিয়ে সড়কপথকে নিরাপদ করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ’

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ - জৈন্তা বার্তা


জৈন্তা বার্তা’র সঙ্গে একান্ত আলাপচারিতায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ

  • সড়কে দায়িত্বপালনরতদের দেয়া হয়েছে বডি অন ক্যামেরা
  • চাঁদাবাজি চাঁদাবাজি হয়রানী করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
  • সড়ক বিভাগকে লিখিত জানানো হয়েছে কেন ঘটছে দুর্ঘটনা
  • ৬টি থানা হলে জনবল যানবাহন বাড়বে, বেশী কাজ করা যাবে

সিলেটের সড়ক দুর্ঘটনা নিয়ে সাধারণ নাগরিকদের মতোই উদ্বিগ্ন হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের প্রধান এডিশনাল ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ। দিবারাত্রি তারা কাজ করছেন, তবু কোথায় কখন কি দুর্ঘটনা ঘটে তা নিয়ে সারাক্ষণ তদস্থ থাকতে হয় তাদেরকে। তিনি বলেছেন সিলেটের বিভিন্ন সড়কে দুর্ঘটনার কারণ চিহ্নিত করেছি আমরা। কিন্তু এসব দুর্ঘটনা আমাদের একার পক্ষে রোধ করা সম্ভব নয়। সকলের সমন্বিত প্রচেষ্টা আর নাগরিকদের সচেতনতার উপর নির্ভর করছে সবকিছু। বললেন, আমরা সবদিক বিবেচনায় নিয়ে  নতুন ৬টি থানা প্রতিষ্ঠার চেষ্টা করছি। জনসচেতনতা বাড়াতে কাজ করছি। আশা করি আমরা সফল হবো। কারণ যেকোনো মুল্যে মানুষ বাঁচাতে হবে। এ কান্না থামাতে হবে। দৈনিক জৈন্তা বার্তা’র প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি একথাগুলো বলেছেন। পুলিশের এই চৌকষ কর্মকর্তা বেশ কিছুদিন ধরে সিলেটে কাজ করছেন। 

এডিশনাল ডিআইজি মো. শহীদুল্লাহ বলেন, সিলেট অঞ্চলের অধিক্ষেত্রে আওতায় ৬টি থানা এবং তিনটি ফাঁড়ি রয়েছে। শুধু ঢাকা- সিলেট এবং সিলেট তামাবিল সড়কেই আমাদের বেশী কাজ করতে হয়। সেখানে একটি ফাঁড়ি রয়েছে। সুনামগঞ্জ সড়কেও আমাদের জয়কলস ফাাঁড়ি আছে। আর ঢাকা সিলেট সড়কেতো কয়েকটি থানা ও ফাঁড়ি রয়েছে। তা সময়ের তুলনায় বাস্তবেই কম। এজন আমরা গোটা সিলেট জেলা নিয়েই উদ্বিগ্ন থাকি। সেকারণে সিলেট অঞ্চলে আমরা হাইওয়ে পুলিশের পৃথক ৬ টি থানা প্রতিষ্ঠার চেষ্টা করছি। এ প্রস্তাব পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। ইতিবাচক সাড়াও পেয়েছি। ফলে আশা করছি এ ৬টি থানা প্রতিষ্টা হলে সিলেটের সবকটি সড়ক আমাদের নজরদারিতে থাকবে। বিশেষ করে ভোলাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, মাধবপুর, জামালগঞ্জ ও চারখাই হাইওয়ে থানা হলে আশপাশের সবকটি সড়ক আমরা তদারকি করতে পারবো। এখনওতো শুধু নির্দিষ্ট সড়কেই আমাদের কাজ করতে হচ্ছে। তখন লোকবল বাড়বে, যানবাহন বাড়বে। সেবার পরিধিও বাড়বে। দুর্ঘটনা রোধে আরও বেশী কাজও করা যাবে।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা রোধে নানা ভাবে কাজ করে। সড়কে টহল নিরাপত্তার পাশাপাশি চালক, যাত্রী সাধারণ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীতে কাজ করছে। তিনি জানান, বিভিন্ন বাজার, বাস স্ট্যান্ড এবং শিখ্ষা প্রতিষ্ঠানে তাদের অফিসাররা এ কাজ করে থাকে। শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে সচেতন করা হয়। ভিডিও ডকুমেন্টারী বিভিন্ন ধরণের নাটিকার মাধমেও প্রচার চালানো হচ্ছে। লিফলেট বিতরণ, সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। গাড়ি চালকদের প্রশিক্ষণও দেয়া হয় তাদের পক্ষ থেকে। এরপরও ঘটছে দুর্ঘটনা। থেমে নেই মানুষের মৃত্যু।  

তিনি বলেন অনেকে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন। আমরা গত সপ্তাহে আমাদের অফিসারদের বডি অন ক্যামেরার আওতায় এনেছি। তারা কোথায় কি করছেন সব আমরা অফিস থেকে দেখতে পাই। কোথাও কোনো ধরণের অনৈতিক কর্মকান্ড বা চাঁদাবাজির ঘটনা ঘটছেনা উল্লেখ করে তিনি বলেন, আমি এ ব্যাপারে খুবই সতর্ক। আমার পক্ষ থেকে জিরো টলারেন্স। অফিসারদেরকে কঠোর নির্দেশনা দেয়া আছে। কোথাও কোনো গাড়ি চালক বা মালিক হয়রারীর শিকার হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে চাইলে সরাসরি আমাদের কাছে অভিযোগও করতে পারবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার ইন্সপেক্টর সার্জেন্টসহ সকল ফোর্স এ ব্যাপারে সতর্ক আছেন। তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে সড়কপথকে নিরাপদ রাখার চেষ্টা করছেন।  

মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট-তামাবিল সড়কে কোথায় কী কারণে দুর্ঘটনা ঘটছে সেসব আমরা চিহ্নিত করেছি। বেপরোয়া গতি, ফিটনেস বিহীন গাড়ি, অবৈধ পার্কিং, অদক্ষ চালকতো রয়েছেন। তবে বড় একটা কারণ সড়কগুলো অবস্থা। ২৮৮ টি বাইপাস সড়ক রয়েছে আমাদের এলাকায়। এই বাইপাস সড়কগুলো থেকে অনেক সময় গাড়ি,যাত্র্রী হুট করে মুল সড়কে উঠে যায়। ১৮টি ভয়ংকর বাক রয়েছে। যেগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়কে অনেক স্থানে গর্ত, খানাখন্দ রয়েছৈ, রাস্তার পিচ উঠে গেছে। কোথাও আবার পিচ্ছিল জায়গা রয়েছে। ফলে এসব স্থানে দুর্ঘটনা ঘটে বেশী। পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা প্রতিটি ঘটনার পর ঘটনাস্থলে নিয়মিত কার্যাদির বাইরেও কেন কি কারণে ঘটনা ঘটেছে তা নিয়ে অনুন্ধান করি। এসব বাইপাস সড়ক, বাক, গর্ত আর পিচ্ছিল জায়গাগুলোর বর্ণনা দিয়ে একাধিকবার সড়ক বিভাগকে চিটি দেয়া হয়েছে । তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন না সব সময়। ফলে একই স্থানে একাধিকবার একই কারণে দুর্ঘটনা ঘটছে। সবাই মিলে যদি আন্তরিকভাবে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করি তবে সেটা অনেক কমে আসবে বলে মন্তব্য এই কর্মকর্তার।

জৈন্তাবার্তা/জুনেদ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি