শাবি ছাত্রলীগের সভাপতি খলিল, সম্পাদক সজিব।
প্রায় এক যুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সজিবুর রহমান।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৪৪ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মামুন শাহ, ফারহান রুবেল, তায়েফ হোসেন, ইশতিয়াক আহমেদ, নাজমুল হুদা শুভ, ইউসুফ হোসেন টিটু, মোঃ ইয়াসিন আহমেদ, সাজেদুল ইসলাম, রেজাউল হক সিজার, নাজমুল হাসান, আইরিন লিনজা, সৈয়দ মোতাহির আল হোসেন, সাইমন আক্তার, সামশেদ ছিদ্দিকী সুমন, সাদ্দাম হোসেন পিয়াস, আদিল আহমেদ, সবুজ মিয়া, আরিফুল ইসলাম আরিফ, আকাশ তালুকদার, মোঃ মনসুর আলম নিরব, আশিকুর রহমান আশিক, শৈশব আহমেদ, হবিবুর রহমান হাবিব, আল শাহারিয়া, সৈয়দ সাকিবুর রহমান আফসরো তাসনিমা ঋষিতা।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইমামুল হোসেন হৃদয়, মোঃ সুমন মিয়া, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম সীমান্ত, জাফর উদ্দিন লাসিম, মোঃ উজ্জ্বল মিয়া, উজ্জ্বল দাস চিনু, সাবিহা সাইমুন পুষ্প।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাদাত আলম তালুকদার, নূরে আলম শ্রাবণ, লোকমান হোসেন, শাকিল হাওলাদার, আর কে রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, শুভ সাহা ও অমিত সাহা।
জৈন্তাবার্তা/জেএ




