ওসমানীনগরে সাজানো ঘটনায় ফাঁসানোর অপচেষ্ঠার অভিযোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ওসমানীনগরে সাজানো ঘটনায় ফাঁসানোর অপচেষ্ঠার অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৩:৫২:৪৬ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাজানো ঘটনায় ফাঁসানোর অপচেষ্ঠার অভিযোগ


সিলেটের ওসমানীনগরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করায় সাজানো ঘটনা দিয়ে ফাসানোর অপচেষ্ঠার অভিযোগ করেছেন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামের ইমরান হোসেন গফুর বক্স। গতকাল ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করে নিজের চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্সের  বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গফুর বক্স অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ দিন যুক্তরাজ্যে ছিলেন, যুক্তরাজ্যে থাকাবস্থায় তার ক্রয়কৃত জায়গার একটি টিনসেডের ঘর জোরপূর্বক দখল করে নেয় চাচাতো ভাই রহিম বক্স ও কাদির বক্স। ২০২০ সালে দেশে ফিরে ঘরটির দখল ছেড়ে দিতে বললে বড় অঙ্কের টাকা দাবি করে দখলকারিরা। সামাজিক ভাবে বিষয়টি নিস্পত্তি করার চেষ্ঠা করেও তিনি ব্যর্থ হন। এই দখলের জেরে তার স্ত্রী ও তিনি পৃথক হামলার শিকার হলে পৃথক দুটি মামলা দায়ের করেন তিনি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে দখলকারীরা তার মেয়েতুল্য ভাতিজিকে ভিক্টিম করে একটি ঘটনা সাজিয়ে  তাকে আইনিভাবে ফাসানো এবং সামাজিকভাবে মানহানী করার অপচেষ্ঠা অব্যাহত রেখেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য  পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

এমকে



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি