সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বোরো খেতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বোরো ধানের উঠতি সময়ে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
তবে উপজেলা কৃষি অফিস বলছে, ধানে ব্লাস্ট রোগের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা পরিমাণে খুবই কম।
এতে উৎপাদনে তেমন একটা প্রভাব পড়বে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ১৩টি ইউনিয়নে ৯ হাজার ৮শত ১৯ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে।
এসব জমিতে কৃষকরা উচ্চফলনশীল ও স্থানীয় জাতের ধান আবাদ করেছেন। মৌসুমজুড়ে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।
তবে কিছু কৃষকের জমিতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে।
কৃষকরা জানান, চলতি মাসের শুরু থেকেই হঠাৎ করে উপজেলার বেশ কিছু এলাকার ধান খেতে এ ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। উপজেলার নওয়াগাঁও গ্রামের কৃষক সবুজ মিয়া ও গোলাম রাব্বানী বলেন, বোরো আবাদ শুরুর দিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। তাই সবাই ভালো ফলন আশা করেছিল। কিন্তু ধানে পাক ধরার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। বিভিন্ন কোম্পানির ঔষধ ছিটিয়ে কোনো কাজ হচ্ছে না। এতে আমরা ফলন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছি।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব ঠেকাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ রোগের আক্রমণ ঠেকাতে প্রতি বিঘায় ১৬ লিটার বালাইনাশক ওষুধ স্প্রে করতে হবে।যা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। ঔষুধ প্রথমবার দেওয়ার ১০ দিন পর আবার দ্বিতীয়বার দিতে হবে।
তিনি আরও বলেন, অধিকাংশ কৃষকই কৃষি অফিসের পরামর্শ না মেনে নিজেদের ইচ্ছে মতো করে কাজ করার চেষ্টা করেন, যার কারণে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা হয়।তিনি বলেন, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিনই মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে। বিভিন্ন এলাকার কৃষকের ক্ষেতে ব্লাষ্ট রোগ দেখা দিয়েছে। আমাদের কাছে কৃষকরা জানালে তাদের কি ধরণের কীটনাশক খেতে প্রয়োগ করতে হবে তার পরামর্শ
জৈন্তাবার্তা/এমকে




