সিলেটের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সিলেটের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৪:১৫:১৪ পূর্বাহ্ন

সিলেটের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সাথে সিলেটের শীর্ষ নেতাদের বৈঠক।


সিলেটে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এছাড়াও, চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে আরও গতি আনার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২০ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতা এবং সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন।  এসময় শেখ হাসিনা এসব কথা বলেন ।

জানা গেছে,  নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে সিলেটে জেলা আওয়ামী লীগে দলীয় ঐক্যের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ চার নেতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে। 

এতে সিটি করপোরেশনের বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন দলটির শীর্ষ নেতারা। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়ছেন। এ অবস্থায় গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার। 

সাক্ষাতকালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার প্রতিশ্রুতি ‘গ্রিন ক্লিন ও স্মার্ট সিটি’র বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। বিশেষ করে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়টি উপস্থাপন করেন। এতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা ও মহানগর নেতারা দলীয় বিভিন্ন বিষয় নিয়ে সভাপতিকে অবগত করার পাশাপাশি সিলেটের মেগা উন্নয়ন প্রকল্পে আরও গতি আনার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাদের বক্তব্য মনযোগসহকারে শোনেন এবং সিলেটের উন্নয়নে তার আন্তরিকতার বিষয়ে জানান।

সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, 

প্রধানমন্ত্রী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।  হকার উচ্ছেদ এবং নির্বাচনী প্রতিশ্রুতি গ্রিন-ক্লিন সিটির বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তাকে অবগত করা হয়েছে। তিনি তা জানান পর খুশি হয়েছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি আমাদেরকে এক হয়ে কাজ করতে বলেছেন। সরকারের উন্নয়নের সুফল যাতে, সাধারণ মানুষ সহজে পায় সে ব্যাপারেও আমাদেরকে কাজ করতে হবে। আর চলমান মেগা প্রকল্পগুলোর কাজ আরও গতিশীল হবে বলেও প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি