সিলেটে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক।
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট মাছবাজারে জুয়ার বোর্ডে আবারো নিয়মিত অভিযান পরিচালনা করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় সেখান থেকে ৫ জন জুয়াড়িকে আটক করেছে ডিবি।
এসএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় চাঁদনীঘাট মারজান আবাসিক হোটেলের পাশে মাছবাজারে জুয়ার বোর্ডে অভিযান চালায় ডিবির বিশেষ টিম-১। এসময় ৫ জন ঝান্ডুমান্ডু জুয়াড়িকে আটক করে ডিবি। আটককৃতরা হলেন, ইমাম হোসেন (৫৭), জয়নাল আহমেদ (৫০), তোফাজ্জোল হোসেন (৩৩), মো. আশরাফ (৫৪) ও আব্দুল হাফিজ (৩৯)। আটককৃতদের আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়েছে ডিবি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে। উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় বিশেষ টিমের অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শাহরিয়ার আল মামুন।
জৈন্তাবার্তা/জেএ




