দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: আরিফুল হক চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ০৭:০৫:০৩ পূর্বাহ্ন

দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো  আমাদের নৈতিক দায়িত্ব: আরিফুল হক চৌধুরী

আলোচনা সভায় আরিফুল হক চৌধুরী।


রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই। আমরা হতাশ নই বরং উজ্জীবিত। আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দল সুসংগঠিত ও উজ্জীবিত রয়েছে। গত কয়েক বছর ধরে দিন বদলের আশায় টানা কর্মসূচি পালন করছে বিএনপি। অবৈধ সরকারের অবৈধ নির্বাচনের সময় বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো সবার জানা। দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।

গোয়াইনঘাট উপজেলা শ্রমিকদলের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

বৃহস্পতিবার ২১ মার্চ (১০ রমজান) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম এবং জেলা ছাত্রদলের সহ সম্পাদক সোহেল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: সুরমান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ বক্সসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ মরহুম সকল বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি