বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কারাগারে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কারাগারে

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৩/২০২৪ ১০:০০:১৪ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক কারাগারে

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জজকোর্টের বিচারিক আদালতে উভয় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট খালেদ হোসেন।

জানা গেছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনকালীন সময়ে মশাল মিছিল ও ফটকা ফোটানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৫০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করে। মামলা নং জি আর ১৬৬/২৩। সে সময় কয়েকজনকে আটক করা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

উচ্চ আদালতের আদেশক্রমে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বৃহস্পতিবার বিচারিক আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে