দাঁড়িয়ে থাকা ট্রাক ও ধাক্কা দেওয়া লেগুনা - জৈন্তা বার্তা
এবার তামাবিল মহাসড়কে আবারো দূর্ঘটনা৷ এবার দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মেরে দূর্ঘটনার স্বীকার যাত্রীবাহী লেগুনা। এতে চালক সহ পাঁচজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১শে মার্চ) রাত ৮:০০ ঘটকায় তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় দূর্ঘটনাটি ঘটে। এ সময় দরবস্ত নয়াবাজার গর্দ্দনা এলাকা থেকে ছেড়ে আসা একটি লেগুনা পিকআপ করিচেরপুল পার হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট - ১৪-২১০৭) এর পিছনে ধাক্কা দেয়। এসময় লেগুনাতে থাকা চালক সহ পাঁচজন আহত হয়।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে দরবস্ত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোদাচ্ছির আহমেদ জানান আহতদের মধ্যে একজন বাদে সবাই তার ওয়ার্ডের বাসিন্দা। তারা হলেন লেগুনা চালক আলমগীর হোসেন (২৫)। সে হাজারীসেন গ্রামের মৃত রিয়াজ উল্লাহ্ র ছেলে। তার মাথায় আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা বেশী গুরুতর নয় বলেন জানায় চিকিৎসক।
আহত বাকিরা হলেন, উত্তর কান্জর গ্রামের আলী হোসেন (১৭), হাজারী সেনগ্রামের তুহিন (১৬) মুটকুন্জা গ্রামের রায়হান (১৬) ও ছোটারীসেনগ্রামের আবু হোসেন (২৫)। তারা সকলে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) । তিনি বলেন তামাবিল মহাসড়কে ট্রাফিক সপ্তাহ চলছে। চালক সহ সংশ্লিষ্ট সকলকে বার বার সর্তক করা হচ্ছে অদক্ষ চালকদের হাতে গাড়ী না দিতে। সেই সাথে যত্রতত্র পাকিং এর ব্যপারেও রয়েছে নিষেধাজ্ঞা।
এ বিষয়ে সকলে সচেতন হয়ে নিরাপদ তামাবিল মহাসড়ক বাস্তবায়নে অংশিদার হবার আহবান জানান তিনি।
জৈন্তাবার্তা/জেএ




