লালাবাজারে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

লালাবাজারে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০৫:৩০:৫২ পূর্বাহ্ন

লালাবাজারে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক

লালাবাজারে ডিবির অভিযানে ৭ জুয়াড়ি আটক।


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, কমান্ডার অফ সি.আর.টি এবং বিডিইউ) শাহরিয়ার আল মামুন। তিনি জানান, ২১ মার্চ বৃহস্পতিবার রাত ১ টার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী শাহসিকন্দরের মকবুলের

কলোনীর পরিত্যক্ত কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় খেলার সামগ্রীসহ ৭ জন জুয়াড়িকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালাবাজারের শাহসিকন্দর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. জলিল (৩৪), একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তোফাজ্জল আলী (৩৮), মৃত মাহমুদ আলীর ছেলে সামসু মিয়া (৫৮), মৃত গউস আলীর ছেলে শফিক আলী (৩৫), লালাবাজারের হিলু রাজিবাড়ির মৃত সৈয়দ আলীর ছেলে মাসুক আলী (৫৫), ওসমানী নগরের গোয়ালা বাজারের শেখ কুদ্দুস সরকারি প্রাইমারি স্কুলের পাশে মৃত হরেশ সূত্রধরের ছেলে হরেন্দ্র সূত্রধর (৫৭) ও লালাবাজারের করসনা গ্রামের আলী আহমদের ছেলে নুরুল ইসলাম (৩০)।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা ( নন এফআইআর নং-৪৪, তাং-২২/০৩/২০২৪) রুজু করা হয়েছে। মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে