ছবি: সংগৃহীত
জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২শে মার্চ) জৈন্তাপুর উপজেলা সদরের এ কে টাওয়ার কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ইফতার পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব জামান আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় প্রধান অতিথি কামাল আহমদ বলেন, জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতি মুলত একটি ব্যাবসায়ী সংগঠন হলেও তারা অনেক আর্ত মানবতার সেবায় কাজ করে থাকে। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার উদিয়মান কিছু তরুণ ব্যাবসায়ীরা তাদের হাতে গড়া এই সংঘটনের অনেক কাজ ইতিমধ্যে প্রশংশিত হয়েছে।
বিশেষ করে ২০২২ সালের প্রলয়ংকরী বন্যায় বানভাসি মানুষের পাশে তারা ত্রাণ সামগ্রী নিয়ে সহায়তা প্রদান করে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে।
এছাড়াও তারা বিভিন্ন সময়ে ঈদে, পূজায় মানুষকে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সময়ে ক্রীড়া ক্ষেত্রে সফল আয়োজন তাদের এই সমিতিকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এ সময় বক্তারা এই সমিতির সকল সদস্যদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ১ নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম , ইউপি সদস্য আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর ট্রাক চালক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, সমিতির উপদেষ্টা শাব্বির আহমেদ, সাবেক সেনা সদস্য আব্দুল মালেক,শ্রমিকলীগ নেতা ফয়সল আহমেদ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর সেলস গ্রুপ সমিতির সহ সভাপতি মোহায়মিনিল হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহমেদ,প্রচার সম্পাদক আলমগীর ,ক্রীড়া সম্পাদক শরীফ আহমেদ , সদস্য জুবায়ের আহমেদ, সুজন আহমেদ, রাসেল আহমেদ, দূলাল আহমেদ, রশিদ আহমেদ,সুজন আহমেদ, জসিম উদ্দিন, নাইম আহমেদ, শিপলু দাস, দিলিপ দাস, কর্ণমনি দাস,উত্তম দাস, বাবু মিয়া, সুভাষ, ইমরান আহমেদ দাস, গুলজার আহমেদ,সহ অন্যান্যরা।
এম সি




