জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১০:৫২:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

ছবি : নিজস্ব


গত ১৮মার্চ সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সামনে পিকআপ লেগুনা সংঘর্ষে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ছয় জনের পরিবারকে ও আহত চার জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ২২ মার্চ) বিকেল তিনটায় চিকনাগোল ইউনিয়নে নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এই অর্থ তুলে দেয়া হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগত বিশ হাজার টাকা ও আহতদের চিকিৎসা ব্যয়বাবদ জনপ্রতি দশ হাজার টাকার অর্থ সহায়তা তুলে দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় তিনি সকলের বাড়িতে গিয়ে এই সহায়তা হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সদস্য মুজিবুর রহমান, বাদশা মিয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা আকমল হোসেন, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসনাত চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল মুছব্বির ফরিদ,  বর্তমান ইউপি সদস্য অহিদুর রহমান, যুবলীগের সদস্য কামরান আহমেদ, সমাজসেবী ইউনুস মিয়া, সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান, যুবলীগ নেতা নাসির উদ্দিন, প্রবাসী শেখ রাদেক আহমেদ ও ছাত্রলীগ নেতা আবু হুরায়রা সহ অন্যান্যরা।

উল্লেখ্য গত ১৮ মার্চ মেয়ের বাড়ীতে মাটিউরা (বউভাত) অনুষ্ঠানে যাওয়ার সময় চিকনাগোল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাত্র সম্প্রদায়ের ৬ জন মর্মান্তিক  সড়ক দূর্ঘটনায় নিহত হয়। নিহতরা হলেন মঙ্গলি পাত্র (৫০), সাবিত্রী পাত্র (৫৫), শ্যমলি পাত্র (৩৫), সুচিত্রা পাত্র( ৩৫), ঋতু পাত্র (৮)  ও ৬ মাস বয়সী মেয়ে বিজলী নিহত হয়। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে