সিলেটে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সিলেটে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০২:০৫:১০ পূর্বাহ্ন

সিলেটে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

সিলেটে চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার


সিলেটে চোরাই মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম জুয়েল আহমেদ (২৫)। জুয়েল সিলেটের বিমানবন্দর থানার বড়শলা গ্রামের আব্দুল নুরের ছেলে।

শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জনিয়েছে, গত বৃহস্পতিবার (২১ মার্চ) বড়শলা নয়াবাজারস্থ সবজি বাজার থেকে তাকে গ্রেপ্তার কর হয়।

পুলিশ আরও জানায়, নগরের বিমানবন্দর থানার বড়শলা সাকিনস্থ মো. রাসেল মিয়ার বসতঘর থেকে গত ২০ মার্চ সকাল ৬টার দিকে ২টি মোবাইল ফোন, ০৩ ভরি ওজনের রুপার গয়না ও নগদ ৫ হাজার টাকা চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ রাত ১০টার দিকে বিমানবন্দর থানা পুলিশ সাধারণ জনতার সহায়তায় অফিসার এসআই আব্দুল কাদির অভিযুক্তকে আটক করেন। পাশপাশি তার নিকট থেকে চোরাই ১টি মোবাইল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে বিমানবন্দর থানার মামলা দায়ের হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি