অনিয়ম ও সংগঠন বিরোধী কাজ: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ

অনিয়ম ও সংগঠন বিরোধী কাজ: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ০২:৫৩:৫৫ পূর্বাহ্ন

অনিয়ম ও সংগঠন বিরোধী কাজ: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বিলুপ্ত ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ।


নানা অনিয়ম ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারণে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষারিত বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক‌ইসাথে নতুন কমিটি গঠন করার জন্য জীবনবৃত্তান্তও আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিদ্ধান্ত মোতাবেকে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসাথে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সেই কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষণার পর আনন্দের জোয়ার ব‌ইছে মৌলভীবাজার জেলার ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। কমিটি বিলুপ্ত ঘোষণার পর মৌলভীবাজার শহরে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগের কর্মীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল এক বছরের জন্য মৌলভীবাজার জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ছয় বছর এই কমিটি দিয়ে সাংগঠনিক কাজ চালিয়ে আসছে। দীর্ঘ ছয় বছর নানা অনিয়ম, দুর্নীতি ও সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগ উঠে এই কমিটির নেতাদের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: