‘কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

‘কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৪ ১১:১৩:৫১ পূর্বাহ্ন

‘কোরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য’

ছবি : নিজস্ব


খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন,র মজান মাসে কোরআন শরীফ নাযিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। আর এই কুরআনই হচ্ছে সত্য ও মিথ্যার প্রার্থক্যকারী।কোন মানুষ যদি মুমিন, ঈমানদার হতে চায় তাহলে অবশ্যই কুরআনকে সত্য ও মিথ্যার প্রার্থক্যকারী হিসেবে গ্রহণ করতে হবে। যারা কেরআনকে সত্য ও মিথ্যার প্রার্থক্যকারী হিসেবে গ্রহণ করে নাই তারা কখনও ঈমানদার বা মুমিন হতে পারে নাই।

শনিবার (২৩  মার্চ) বিশ্বনাথ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি নেহাল আহমদ, জেলা সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।

বক্তব্য রাখেন , লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিসের সাবেক সভাপতি আলি আহমদ,  দেওকলস ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি , হাফিজ মাওলানা রাসেল আহমদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ মাজেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী  শামসাদুর রহমান রাহিন। কোরআন তেলোয়াত করেন মাওলানা নুরুল আমীন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি শিহাব উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, সায়েক আহমদ সায়েফ,মাওলানা আব্দুল মতিন,সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন আহমদ,দশঘর ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমীন, লামাকাজী ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ জেহীন,খাজাঞ্চি ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, শ্রমিক মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে