ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীর গাও ইউনিয়নে নয়াগ্রাম উত্তরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী।
শনিবার ( ২৩ মার্চ ) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নয়াগ্রাম উত্তর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উনার ব্যাক্তিগত পক্ষ থেকে ক্ষতিগস্থ পরিবারগুলোর মাঝে পবিত্র রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বার, সাবেক সভাপতি হাজী ফখরুল, সাধারন সম্পাদক তছলিম আহমেদ, উপজেলা বিএনপির সদস্য রশিদ আলী, বিএনপি নেতা আব্দুর রব, আবু বক্কর, আব্দুল গনি, যুবদল নেতা আলমগীর হোসেন, ছাত্রদল নেতা খাইরুল, খাত্তাব ও সাহেদ প্রমুখ।
এসময় আব্দুল হাকিম চৌধুরী বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। তাঁর আহ্বানে আমি সাধ্যমত সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। সরকার ও সামর্থবানদেরকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এম সি




