মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে সিলেটের ৮৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে সিলেটের ৮৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০১:০৪:৪২ পূর্বাহ্ন

মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে সিলেটের ৮৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

সিলেটের ৮৬ তরুণ-তরুণীর স্বপ্নপূরণ।


‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সিলেটে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত ৮টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

জেলা পুলিশ জানায়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২১৭৬ জন আগ্রহী চাকরিপ্রার্থীর মধ্য থেকে ৮৬ জনকে মনোনীত করা হয়। চাকুরীপ্রার্থীদের ৩ ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণ ৬২৯ জন ১৬ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬১ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষসহ মোট ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

প্রাথমিকভাবে নির্বাচিতদের পুলিশ সুপার ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সততার সাথে চাকরি করারআহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে