সিলেটে ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ে সরাসরি কর্মী নিয়োগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সিলেটে ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ে সরাসরি কর্মী নিয়োগ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৩:৪৫:১৭ পূর্বাহ্ন

সিলেটে ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ে সরাসরি কর্মী নিয়োগ

সিলেটে ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ে সরাসরি কর্মী নিয়োগ।


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী সিলেটের। প্রতিবছর প্রবাসী অধ্যুষিত বিভাগ সিলেট থেকে আরব আমিরাতে অনেক মানুষ পাড়ি জমান। সম্প্রতি দেশটিতে একটি বিখ্যাত কোম্পানি অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে। দিয়েছে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। আর এতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে সিলেট থেকে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) বিখ্যাত কোম্পানী Al Tanmyah Services L.L.C তে কিছু পদে সরাসরি পুরুষ কর্মী নিতে লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতোমধ্যে কোম্পানীর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। আগ্রহী প্রার্থীদেরকে মূল পাসপোর্ট, ১০ কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্তসহ সরাসরি অফিসে অথবা নিম্নলিখিত টিটিসি গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে- ইন্টারভিউ নেওয়া হবে সিলেট টিটিসিতে আগামী ২৫ মার্চ। দুই বছর (নবায়ন যোগ্য) চাকরির মেয়াদ থাকবে। চাকুরি শেষে দেশে ফিরতি এয়ার টিকেটও দিবে কোম্পানী। কাজের সময় - বেসিক ৮ ঘন্টা (ওভারটাইম ২ ঘন্টা আবশ্যক)। আর ভেশনাল পিরিয়ড থাকবে ছয়মাস।

যেসব পদে কর্মী নেওয়া হবে- মেসন, স্টীল ফিক্সার, পেইন্টার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মেডিক্যাল, ইন্সুরেন্স, ও আই.ডি কোম্পানী প্রদান করিবেন। এছাড়ও বাসস্থান, যাতায়াত ব্যবস্থা কোম্পানী কর্তৃক প্রদান করা হবে । এছাড়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাদি সংযুক্ত আরব আমিরাতের শ্রমিক আইন অনুযায়ী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে