জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৭:২৫:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ

ফাইল ছবি


আগামী ২৬শে মার্চ ২০২৪ এ ৫৩ তম মহান স্বাধীনতা দিবসের বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সভাপতির একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সফরসূচিতে বিষয়টি নিশ্চিত করেন। ওইদিন জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ ছাড়াও মহান স্বাধীনতা দিবসে নির্ধারিত সময় দূপুর ১২:০০ ঘটিকায় জৈন্তাপুরে অনুষ্ঠান শেষে দূপুর ২:০০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতির একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি বলেন মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল ২৫শে মার্চ রাতে বিমান যোগে সিলেট এসে তিনি পৌছবেন। পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের বাড়ীতে যাবেন। উল্লেখ্য গতকাল কামাল আহমেদের পিতা হাজি মনির উদ্দিনের মৃত্যুতে তার শোকার্ত পরিবারের নিকট সমবেদনা জানাতে তিনি দরবস্ত এলাকার শ্রীখেলের বাড়ীতে আসবেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে