ঈদ উপলক্ষে সিলেটে ট্রেনের টিকিট বিক্রি শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ঈদ উপলক্ষে সিলেটে ট্রেনের টিকিট বিক্রি শুরু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৮:৫৬:১৯ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে সিলেটে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২৪ মার্চ) বেলা ২টা থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয় এবং চলবে ৩০ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে। সিলেট পূর্বাঞ্চলে হওয়ায় এ অঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সেবা দিতে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে বিভাগ পূর্বাঞ্চলে পড়ায় এ অঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। এবার টিকিট কালোবাজারির কোন সুযোগ নেই। এনআইডি কার্ড সাবমিট করলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে। যা গ্রাহক নিজে না দিলে আর কেউ পবে না। এছাড়া ঈদের ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে বাংলাদেশ রেলওয়ের সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে