সিলেটে ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়ের চালান আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সিলেটে ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়ের চালান আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়ের চালান আটক

আটককৃত ভারতীয় কাপড়ের চালান।


সিলেটে সীমান্ত গলে প্রতিদিন প্রবেশ করছে ভারতীয় নানা পণ্যের চালান। গোয়াইনঘাট থানা, জৈন্তাপুর থানা ও কানাইঘাট থানা পুলিশ যখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, ঠিক এমন সময় সিলেট মেট্রো ডিবির হাতে ধরা পড়লো ১ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যের (কাপড়ের) বড় চোরাচালান। চোরাচালান আটকে এসএমপির শাহপরান থানা, এয়ারপোর্ট থানা ও জালালাবাদ থানাও রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ ওঠেছে।

ডিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম-২ শাহপরাণ থানার মুরাদপুর পাকা রাস্তায় অবস্থান নেয়। সন্দেহজনক মনে হলে একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো- ন-১২-৩২৭৮) থামায় ডিবি পুলিশ। তলাশী চালালে ওই কাভার্ড ভ্যানে পাওয়া যায় ভারতীয় পণ্যের ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালান। ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, ২ হাজার ১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রি-পিস, ৪০ পিস লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪ হাজার ৯ শ পিস সানগ্লাস, ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। চোরাচালানে জড়িত থাকায় ওশান কবির মিলন (২৫) নামের এক যুবককে আটক করে ডিবি। মিলন যশোরের বাঘারপাড়া থানার চাড়াভিটার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় একটি মামলা (নং- ১৯ তাং-২৪/০৩/২০২৪) দায়ের করেছে। এসএমপি পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম-এর নির্দেশে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর নেতৃত্বে সাম্প্রতিক কালের বড় চোরাচালানটি আটক করতে সক্ষম হয়েছে মহানগর ডিবি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে