কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ১৫টি মেশিন ধ্বংস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

৫ জন আটক

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ১৫টি মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ১০:১৮:৫৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ১৫টি মেশিন ধ্বংস

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদীতে অভিযান চালিয়ে যান্ত্রিক পদ্ধতিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫টি বোমা ও লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।

রোববার ( ২৪ মার্চ ) পরিবেশ অধিদপ্তর সিলেট এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারিরা নৌকা ও লিস্টার মেশিন ফেলে পালিয়ে যায়।

সেখানে বালু উত্তোলনে ব্যবহ্নত বেশ কয়েকটি নৌকা ডুবিয়ে দেয়া হয় এবং ১৫টি লিস্টার মেশিন আগুন দিয়ে ধ্বংস করা হয়। এসময় বালু উত্তোলনে জড়িত পাঁচ জনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা হয়। বালু উত্তোলনের সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে