কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০২:৩৫:৪৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লিয়াকত আলী (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করন গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।

ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, শনিবার (২৩ মার্চ) রাতে ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়ের কবলে পড়ে বৈদ্যুতিক লাইন জমিতে ছিড়ে পড়েছিলো। সকালে লিয়াকত হাকালুকি হাওর এলাকায় গৃহপালিত পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য আবেদন করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: