সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৩:০৬:২৬ পূর্বাহ্ন

সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

ছবি সংগৃহীত


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দলের। তবে জমজামাট এই লড়াইয়ের আগে চোখ রাঙাচ্ছে সিলেটের মেঘের গর্জন। বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকবে। অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। তবে আবহাওয়া যেমন-ই হোক, নিজেদের প্রস্তুতিতে কমতি রাখছে না কোনো দলই। 

এদিকে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগের দিন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'আমাদের বার্তা থাকবে, কোচ ও আমার তরফ থেকে সবাইকে প্রস্তুত থাকার জন্য। যেহেতু এমন একটা অবস্থা বৃষ্টি আসতে পারে। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশ ঠিক করতে পারব।'

তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসানম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যাবে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক