প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০৫:৪৭:৪০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন : খাদ্যমন্ত্রী

ছবি সংগৃহীত


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, গাছ শুধু লাগালেই বনায়ন হয় না। গাছের পরিচর্যাও করতে হয়। 

তিনি বলেন, আর সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করায়  বনায়ন যেমন হচ্ছে তেমনি জনগণও লাভবান হচ্ছে। 

সাধন চন্দ্র মজুমদার  আজ দুপুরে জেলার  নিয়ামতপুর- পোরশা সড়কের  নিযামতপুরে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, গ্রামীণ মানুষ সরকারি সহায়তা হিসেবে ভিজিডি পাচ্ছে,খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকায় চাল পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গৃহহীণকে ঘর করে দিচ্ছেন তিনি। জনগণের জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।

তিনি বলেন, গাছপালা পৃথিবীর ফুসফুস। গাছপালা না থাকলে পৃথিবীতে কার্বনডাইঅক্সাইড বেড়ে যেত। গাছপালা বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে বসবাসযোগ্য রাখতে ভূমিকা রাখছে। তা না নাহলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যেত। এ কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন। 

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ  মোরশেদের সভাপতিত্বে উপেজলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সামাজিক বনায়নের মাধ্যমে  রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় স্ট্রীপ বাগান সৃজনকল্পে এ বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় ২০ থেকে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট