জকিগঞ্জে এপিবিএন’র অভিযান, ৩১০ পিস ইয়াবাসহ যুবক আটক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে এপিবিএন’র অভিযান, ৩১০ পিস ইয়াবাসহ যুবক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:৩০:০৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে এপিবিএন’র অভিযান, ৩১০ পিস ইয়াবাসহ যুবক আটক

ছবি সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থেকে ৩১০ পিস ইয়াবাসহ মোস্তাক আহম্মদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চালিয়াকাপন গ্রামের মরিচা যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার খাসেরা গ্রামের মৃত আজব আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন, ৭-এপিবিএন এর পুলিশ পরিদর্শক (নি.) মো. মাইন উদ্দিন

এ ঘটনায় এসআই (নি.) মো. আবু তাহের বাদী হয়ে জকিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক