কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৫:৫১:৪৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সংগৃহীত


 মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।


শনিবার দুপুর ১টার দিকে কুলাউড়া রেলওয়ে জংশনের অদূরে আলালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে দুপুর ২টার দিকে রেলওয়ে পুলিশ তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে। তবে, এ রিপোর্টে লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।



রেলওয়ে পুলিশের ইনচার্জ মিহির কান্তি জানান, ‘লাশ উদ্ধার করা হয়েছে। পিবিআই সদস্যরা এসে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’



এইচ বি বা



শীর্ষ সংবাদ: