হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ‘হুমকিদাতা’ সিলেটে আটক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ‘হুমকিদাতা’ সিলেটে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৩ ০৮:০৭:২১ পূর্বাহ্ন

হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার ‘হুমকিদাতা’ সিলেটে আটক

ছবি: সংগৃহীত


আশরাফুল আলম (হিরো আলম) হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডি করার পর ২৪ ঘণ্টার মধ্যে সিলেটের গোলাপগঞ্জ থেকে সেই হুমকিদাতাকে  আটক করেছে পুলিশ।

আটক  হাওয়া যুবকের নাম আবু আহমেদ। তাকে গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার বিকালে জানান ঢাকার হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।

সোমবার রাতে এই থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। তাতে তিনি বলেছিলেন, সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিন বার অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।

“ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।”

হিরো আলমকে হুমকি দেওয়ার কারণ এবং যুবকের বিস্তারিত পরিচয় জানাননি হাতিরঝিল থানার ওসি। তিনি বলেন, থানার একটি দল ওই যুবককে ঢাকায় নিয়ে আসছে। আনার পর বিস্তারিত জানান হবে।

বগুড়া থেকে রাজধানীতে এসে ঢাকা-১৭ উপনির্বাচনে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন। হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক