শ্রীমঙ্গলে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ০৮:৫২:০৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : নিজস্ব


শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) শ্রীমঙ্গলের আয়োজনে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া ও উত্তর  উত্তরসুর এলাকায় স্বশরীরে উপস্থিত থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন কৃষিমন্ত্রী মো.আব্দুস শহীদ এমপি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না। 

এম সি



শীর্ষ সংবাদ: