মৌলভীবাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৯:০৭:০৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল হাই নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পুদিনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আপার কাগাবালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃষক আব্দুল হাই হাওড়ে ধান কাটছিলেন। এসময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: