‘টাকার জন্যই রোনালদো সৌদি আরবে এসেছে’
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ AM

‘টাকার জন্যই রোনালদো সৌদি আরবে এসেছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ০৯:১৮:০৮ AM

‘টাকার জন্যই রোনালদো সৌদি আরবে এসেছে’

ছবি: সংগৃহীত


ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্যাশন থেকে পর্তুগিজ তারকা সৌদি আরবে যাননি বলে মন্তব্য ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এবং আল হিলাল ফুটবলার ওডিয়ন ইঘালোর। তার মতে, টাকার জন্যই সিআর সেভেন আল নাসরে যোগ দিয়েছেন।

প্যাশন থেকে, না টাকার জন্য রোনালদো সৌদি আরবে গেছেন? ইঘালোর উত্তর শেষেরটি। নাইজেরিয়ার ৩৪ বছর বয়সী ফুটবলার ওমাস্পোর্টস টিভিকে বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, রোনালদো তার চেয়ে ১০০ ভাগ বেশি আয় করেছে। এখন সে সৌদি আরবে এসেছে। প্যাশনের বাইরে গিয়ে সে এটা করেছে? এটা টাকার জন্য, ব্রো।’

ক্যারিয়ারের শুরুর দিকে খেলোয়াড়রা প্যাশন থেকেই ফুটবল খেলেন, এমন মত ইঘালোর। তিনি বলেন, ‘যখন আপনার বয়স কম, তখন প্যাশন থেকে খেলেন। ওই সময় অর্থ নিয়ে মাথাব্যথা থাকে না। কিন্তু আমার বয়সে, যখন ক্যারিয়ারের শেষের দিকে থাকবেন, তখন জানবেন না আপনি আর কতদিন চালিয়ে যেতে পারবেন।’

ইঘালো আরও বলেন, ‘আমি জানি, তিন বছরের বেশি আর খেলব না। সারা জীবনই তো প্যাশন নিয়ে খেলেছি। এখন খেলব টাকার জন্য। আমি ওমন ফুটবলার না যে বলব, টাকা না, প্যাশন থেকে ফুটবল খেলি। দিনশেষে টাকার জন্যই খেলি।’

এম সি



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত