মৌলভীবাজারে বিশ্ব “মা” দিবস পালিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব “মা” দিবস পালিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:২৭:৫০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব “মা” দিবস পালিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে বিশ্ব “মা” দিবস ২০২৪ পালিত হয়েছে।

রোববার  (১২মে ) বিকেলে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলার তথ্য অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম।

স্বাগত বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আকতার।

বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো: হাবিবুর রহমান,জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মিলন গান্ধী চাকমা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

আলোচনা সভায় বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজে ছাত্রী,বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: