কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন এএসপির মতবিনিময়
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন এএসপির মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৩ ১১:৪১:০১ পূর্বাহ্ন

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন এএসপির মতবিনিময়

ছবি : নিজস্ব


সিলেটের কানাইঘাট সার্কেলের নবাগত এএসপি অলক কান্তি শর্মা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।  সোমবার (৩১ জুলাই) রাত ৮টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এএসপি অলক কান্তি শর্মা বলেন, পুলিশ সাংবাদিক একে অন্যের পরিপূরক।

আইন শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড দমন, মাদক ও চোরাচালান নির্মূল সহ শান্তি-সম্প্রীতি রক্ষার্থে পুলিশকে সব-সময় তথ্য দিয়ে সাংবাদিকরা সহযোগিতা করে থাকেন।

কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল এবং পুলিশি সেবা জনসাধারনের দূরগোড়ায় পৌঁছে দিতে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) উজায়ের আলমাহমুদ আদনান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য, প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলা উদ্দিন।

মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত এএসপি অলক কান্তি শর্মাকে কানাইঘাটের আইন-শৃঙ্খলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করে বলেন, স্থানীয় সাংবাদিকরা সব-সময় পুলিশের ভালো কাজগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি আইন-শৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে সর্বাত্মক ভাবে সহযোগিতা করে আসছে। চোরাচালান দমন এবং মাদক বিরোধী অভিযান জোরদার এবং পুলিশের সেবা কোন ধরনের হয়রানী ছাড়াই প্রদানে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান জানান।

মতবিনিময় সভায় এএসপি অলক কান্তি শর্মা ও থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ কানাইঘাট প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক