শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:২৩:০৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন। প্রশিক্ষনে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: