এশিয়া কাপে থাকছেন না তামিম
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

এশিয়া কাপে থাকছেন না তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৩ ০৯:৫১:১৮ পূর্বাহ্ন

এশিয়া কাপে থাকছেন না তামিম

ছবি: সংগৃহীত


লন্ডনে চিকিৎসা শেষে গেল রোববার দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা কেমন সেটা অবশ্য জানা ছিল না। তবে আজ বৃহস্পতিবার সেটা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, কোমরের বর্তমান অবস্থা বিবেচনা করে এশিয়া কাপে থাকছেন না টাইগার ওপেনার। চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলেই এমন সিদ্ধান্ত তার।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার পর বিসিবি সভাপতির বাসায় বৈঠকে বসেন তামিম ইকবাল। বৈঠক শেষে বিসিবি সভাপতি এবং জালাল ইউনুসকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানেই তিনি জানান, জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে আর খেলা চালিয়ে যাবেন না তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, তামিমের অধিনায়ক হিসেবে না থাকা দলের জন্য বড় ধাক্কা। অবশ্য তামিম ফিট হয়ে ফিরলে তাকে বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি।

তামিমের এমন সিদ্ধান্তের পর কে ওয়ানডে অধিনায়ক হবেন, এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

চলতি মাসের ৩০ তারিখ পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। আর ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। যদিও চিকিৎসকের পরামর্শক্রমে বর্তমানে বিশ্রামেই থাকছেন তামিম ইকবাল। 

এম সি



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক