মৌলভীবাজারে ভাড়াটিয়া বাসা থেকে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ভাড়াটিয়া বাসা থেকে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৪ ১২:০৫:২৭ অপরাহ্ন

মৌলভীবাজারে ভাড়াটিয়া বাসা থেকে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার শহরের একটি ভাড়াটিয়া বাসা থেকে নুরুল আজাদ সুমন (২৮) নামে ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম। 

নিহত নুরুল আজাদ সুমন চট্টগ্রামের পটিয়া গ্রামের মৃত ডাক্তার হাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার গোবিন্দশ্রী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ওসি জানান, ‘নিহত নুরুল আজাদ সুমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুসুমবাগ শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: