‘মানিকে মাগে হিতে’র গায়িকাকে বিখ্যাত হিন্দি গান শোনালেন সাকিব
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ AM

‘মানিকে মাগে হিতে’র গায়িকাকে বিখ্যাত হিন্দি গান শোনালেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৭:৫৫:১৯ AM

‘মানিকে মাগে হিতে’র গায়িকাকে বিখ্যাত হিন্দি গান শোনালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:


প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে দুর্দান্ত ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে ম্যাচ জেতাতে সহায়তা করছেন বাংলাদেশি অলরাউন্ডার।

টুর্নামেন্টে ৩ ম্যাচে ৫৯ রান করেছেন সাকিব। আর বোলিংয়ে ৫ উইকেট নিয়ে যৌথভাবে উইকেটশিকারির তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সই শুধু উপভোগ করছেন না, মাঠের বাইরের সময়টাও দারুণ কাটাচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গত রোববার যেমন এলপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছে শ্রীলঙ্কার র‍্যাপ কুইন খ্যাত ইয়োহানির সঙ্গে। জনপ্রিয় গান ‘মানিকে মাগে হিতের’ এই গায়িকা আবার এলপিএলের শুভেচ্ছাদূতও। সাকিবকে কাছে পেয়ে ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছেন শ্রীলঙ্কান গায়িকা। সাক্ষাৎকারের সময় দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। 

এলপিএল খেলতে এসে শ্রীলঙ্কায় কেমন সময় কাটছে সাকিবের, তা জানতে চেয়েছেন ইয়োহানি। জবাবে ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘যত দূর মনে পড়ে, অনূর্ধ্ব ১৯ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করছি। বাংলাদেশ দলের হয়েও এখানে এসেছি। কমপক্ষে দুই বছরে একবার এখানে আসা হয়। তাই এখানে অনেকবারই আসা হয়েছে। তবে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে এবারই প্রথম এসেছি। টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। দলের হয়েও ভালো সময় কাটাচ্ছি। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আমরা বেশ ভালো করছি। আশা করি এই ধারাবাহিকতা ধরে রাখব।’ 

শ্রীলঙ্কার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে তার উত্তরে সাকিব বলেছেন, ‘শ্রীলঙ্কার আতিথেয়তা খুবই পছন্দ করি। লোকজন খুবই বন্ধুত্বপূর্ণ। এর চেয়ে আপনি বেশি কিছু জিজ্ঞেস করতে পারবেন না। অবশ্যই এটি খুবই সুন্দর একটি দেশ। তবে এর বাইরে মনে করি আতিথেয়তা মুগ্ধ করার মতো।’ 

আর সবশেষে সাকিবকে টুর্নামেন্টের অনুষ্ঠান ‘সিংগিং চ্যালেঞ্জ’ অনুযায়ী গান গাওয়ার চ্যালেঞ্জ করেন ইয়োহানি। বাংলাদেশি ব্যাটার গান গাওয়ার জন্য প্রস্তুত কি না—এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি আসলে প্রস্তুত নই। তবে চেষ্টা করব। জীবনে কখনো গান গাইনি।’

ইয়োহানি বলিউডের বিখ্যাত শিল্পী মোহাম্মদ রাফি ও সুমান কল্যাণপুরের জনপ্রিয় গান ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কি চর্চে হার জোবান পার। সব কো মালুম হে অর সবকো খবর হো গেয়ি।’ শুরু করলে সাকিব তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত