কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

কুলাউড়ায় ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ১১:৪৫:২২ পূর্বাহ্ন

কুলাউড়ায়  ঝড়ে গাছ পড়ে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে পড়ে সাজনা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) শেষ বিকালে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সাজনা ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের ওমান প্রবাসী মাহবুবুর রহমান মাহবুবের স্ত্রী

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাসী মাহবুবের ভাগনা রুহুল আমিন জানান, শনিবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ ঝড়-তুফান শুরু হলে বাড়ির উঠানে থাকা কাপড় তুলতে যান তার মামী সাজনা আক্তার। এ সময় আকস্মিকভাবে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান

রুহুল আমিন আরও বলেন, খবর পেয়ে তার মামা রবিবার দেশে ফিরে বিকেলে নিহতের দাফনকাজ সম্পন্ন করেন।

এম সি



শীর্ষ সংবাদ: