মৌলভীবাজারে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৭:৩০:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার ( ২৬ মে ) রাতে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকায় তাকে আটক করা হয়। 

No description available.

আটককৃত ব্যক্তির নাম আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২)। তিনি, সিলেটের দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকার বাসিন্দা। দেলোয়ার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

No description available.

র‍্যাব সূত্রে জানা যায়, রোববার রাতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিন্ডিকেটের কিছু সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে সেখানে ১ জনকে  আটক করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তার কাছ থেকে প্রায় ৪৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশী মদ, ৩ বোতল ফেনসিডিল এবং ২ রাউন্ড গুলি ভর্তি এক টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির উশৃংখল ও উদ্ধত আচরণ, কথা বলার ধরণ, বাংলা ও বৃটিশ উচ্চারণ র‌্যাবের কাছে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন, যা অধিকতর তদন্তের দাবি রাখে। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার প্রকৃত নাম দেলোয়ার হোসেন। তিনি বৃটিশ নাগরিক বলে ধারণা করা যায়। সে আলী হোসেন নাম ধারণ করে আত্মগোপনে দীর্ঘদিন সিলেটে বসবাস করছেন। তবে র‌্যাবের তরফ থেকে এসকল তথ্যের ব্যপারে অধিকতর তদন্ত করা হবে। তিনি বাংলাদেশে অবস্থানকালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে ধারণা করেছে র‍্যাব। র‍্যাব আরও জানায়, আটককৃত আলী হোসেন ওরফে দেলোয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এম সি



শীর্ষ সংবাদ: