কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ১১:১২:৩২ পূর্বাহ্ন

কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

ছবি: সংগৃহীত


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (২৯ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হলে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

ভোট লড়াইয়ে কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইমতিয়াজ আহমদ বুলবুল নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাল্ব প্রতীকের প্রার্থী  হাফেজ এম এ ওয়াহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকের প্রার্থী বিলকিস বেগম নির্বাচিত হয়েছেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা বির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার জয়নাল আবেদীন এর ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতিক ৪৬ হাজার ৬শ ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস প্রতিক) ৩০ হাজার ৭শ ১২ ভোট পেয়েছেন ও গীতা রানী কানু (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭শ ৩২ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নিরঞ্জন দেব (মাইক) ভোট পেয়েছেন ১৪ হাজার ৯শ ৬১ , মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা) ভোট পেয়েছেন ১০ হাজার ৯শ ৩৬, মোঃ সিদ্দেক আলী (তালা) ভোট পেয়েছেন ৮ হাজার ৩শ ২৯, সুনীল কুমার মৃধা (টিউবওয়েল) ৬ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম  (পদ্মফুল)  ৪১ হাজার ৬ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দি মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক ৩৫ হাজার ৯শ ৮১ ভোট পেয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ: