পৃথক দুর্ঘটনায় কুলাউড়ায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

পৃথক দুর্ঘটনায় কুলাউড়ায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ১১:১৭:৩২ পূর্বাহ্ন

পৃথক দুর্ঘটনায় কুলাউড়ায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- জুড়ী উপজেলার কুচাই ফঁাড়ি চা-বাগানের বাসিন্দা দীনবন্ধু মুন্ডা (৫৫), তার ছেলে পূজন মুন্ডা (৩৫) ও দীনবন্ধুর বড় ভাই রবীন্দ্র মুন্ডা (৬০), কুলাউড়া উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল মতিন (৩২) ও ভেলকুমা গ্রামের রেনু মিয়া (৬০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- দীনবন্ধু মুন্ডার এক মেয়ের বিয়ে হয় শ্রীমঙ্গলের রাধানগর চা-বাগান এলাকায়। মেয়ের শাশুড়ি অসুস্থ। তাকে দেখতেই দীনবন্ধু অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। বিকেলের দিকে তারা সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে আছুরিঘাট এলাকায় পেঁৗছালে তারা ঝড়বৃষ্টির কবলে পড়েন। এ সময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে পূজন মুন্ডা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন গাড়ির ভেতরে আটকাপড়া হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে দীনবন্ধু, দীনবন্ধুর স্ত্রী কবিতা মুন্ডা, বড় ভাই গোপাল মুন্ডা, রবীন্দ্র মুন্ডা ও অটোরিকশাচালক আমির উদ্দিনকে মৌলভীবাজার সদর এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় পূজনের বাবা দীনবন্ধু মুণ্ডা (৫৫) ও মৌলভীবাজার হাসপাতালে দীনবন্ধুর বড় ভাই রবীন্দ্র মুণ্ডা (৬০) মারা যান। 

এ বিষয়ে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই পূজন মুন্ডার মৃত্যু হয়। মৌলভীবাজারের হাসপাতালে নেওয়া হলে রবীন্দ্র মুন্ডা এবং সিলেটে নেওয়া হলে দীনবন্ধু মুন্ডার মৃত্যু হয়। 

একই দিন সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় ঝড়ে মাথায় গাছ ভেঙে পড়ে আব্দুল মতিন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। তিনি ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং ওই বাজারের ব্যবসায়ী ছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি এ ঘটনায় মারা যান। 

অপরদিকে, ওইদিন বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে নিচে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। দুপুরে তিনি ডাল কাটতে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ: