মৌলভীবাজারে সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে চালকের মৃতদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে চালকের মৃতদেহ উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১২:৩১:১৪ অপরাহ্ন

মৌলভীবাজারে সাবেক মহিলা কমিশনারের বাসা থেকে চালকের মৃতদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) সকালে শহরের সৈয়ারপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর এর নিজ বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ  উদ্ধার করা হয়।

জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোঁড়া গ্রামের মোঃ মোছাব্বির মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু সে বাসার তিন তলার জেনারেটারের পাশের রুমে থাকত। বুধবার (৫ জুন)  ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলেও তার কোন সাড়া শব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: