কমলগঞ্জে চা বাগানে সেনাবাহিনী কর্তৃক ম র্টা র শে ল নিস্ক্রিয়
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে চা বাগানে সেনাবাহিনী কর্তৃক ম র্টা র শে ল নিস্ক্রিয়

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১০:৪০:২৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে চা বাগানে সেনাবাহিনী কর্তৃক ম র্টা র শে ল নিস্ক্রিয়

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে নিজ বাড়ির পিলার স্থাপন করতে গিয়ে মাটি কুড়ার সময় মর্টারশেল পাওয়ার ৯দিন পর বুধবার দুপুরে  সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে দুপুরে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

জানা যায়, দলই চা বাগানের বাসিন্দা সাত্তার মিয়ার বাড়ির পিলার স্থাপন করতে গিয়ে মাটি কুড়ার সময় মর্টারশেল পেয়ে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবি’র পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় ৯দিন পর অরক্ষিত মর্টারশেলটি ঘটনার ৯দিন পর নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।

সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে উপ পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে এ শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এটি ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি। 

এম সি



শীর্ষ সংবাদ: