মৌলভীবাজারে গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সা প উ দ্ধা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সা প উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৮:৩৪:৪৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সা প উ দ্ধা র

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছাদই মিয়া নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে ২০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গ্রামের ছাদই মিয়ার বাড়ির গোয়ালঘরের ভেতরে বিশাল অজগর সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে তারা গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। অজগরের ওজন ২০ কেজি।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’

এম সি



শীর্ষ সংবাদ: