সংসদীয় চার আসনের সর্বস্তরের মানুষকে হাকিম চৌধুরীর ঈদ শুভেচ্ছা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সংসদীয় চার আসনের সর্বস্তরের মানুষকে হাকিম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ১২:১৭:০৪ অপরাহ্ন

সংসদীয় চার আসনের সর্বস্তরের মানুষকে হাকিম চৌধুরীর ঈদ শুভেচ্ছা

ছবি: নিজস্ব


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় আব্দুল হাকিম চৌধুরীর বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে।পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক। প্রিয় জন্মভূমিতে থেকে দূর হউক, ফ্যাসিবাদ, দুঃশাসন। ফিরে আসুক গণতন্ত্র, ভোটাধিকার ও বাক স্বাধীনতা। নিঃশর্ত মুক্তি হউক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রিয় জন্মভূমিতে ফিরে আসুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সবাইকে পবিত্র ঈদ উল আযহার এর শুভেচ্ছা। ঈদ মোবারক।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক