সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শনিবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু, ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইন ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা চলমান

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ১১:৩০:৩০ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা প্রেসক্লাব-দৈনিক জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিভিন্ন ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। দাবা, ক্যারাম একক ও দ্বৈত, ছক্কা লুডু, সাপ লুডু এবং গাফলা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন প্রতিযোগীরা। আগামী শনিবার (১৪ নভেম্বর) থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। তবে ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইন ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা এখনো চলমান রয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কর্মব্যস্ত সাংবাদিকদের মধ্যে খেলাধুলার চর্চা, বিনোদন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, দাবা ইভেন্টের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন এসএম মিজানুর রহমান, মৃণাল কান্তি দাশ, ইউসুফ আলী, লিয়াকত শাহ ফরীদী, নাজাত আহমদ পুরকায়স্থ, রবি কিরণ সিংহ, ইমরান আহমদ, তুহিন আহমদ, নাসির উদ্দিন, ফয়সল আহমদ বাবলু, আলী আকবর কোহিনুর, আব্দুল আহাদ ও মো. দ্বোহা চৌধুরী।

ক্যারাম একক ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ২২ জন। তাঁরা হলেন-তারেক আহমদ, নিবেন্দু তালুকদার, রাজিব রাসেল, আলী আকবর কোহিনুর, মোহাম্মদ মহসীন, আশরাফ চৌধুরী রাজু, আনোয়ার হোসেন, নবীন সোহেল, এসএম মিজানুর রহমান, নুরুল ইসলাম, কাইয়ূম উল্লাস, আল-আজাদ, মনিরুজ্জামান রনি, লিয়াকত শাহ ফরীদী, মোহাম্মদ নাসির উদ্দিন, মামুন হাসান, একরাম হোসেন, অলিউর রহমান, সোহাগ আহমদ, মঈন উদ্দিন, ইমরান আহমদ ও টুনু তালুকদার।

ক্যারাম দ্বৈত ইভেন্টে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে আটটি জুটি। জুটিগুলো হলো-টুনু তালুকদার ও মিটু দাশ জয়, মুকিত রহমানী ও রজত কান্তি চক্রবর্তী, লিয়াকত শাহ ফরীদী ও আনোয়ার হোসেন, ইউসুফ আলী ও রনজিৎ কুমার সিংহ, সোহাগ আহমদ ও আনন্দ সরকার, শহিদুল ইসলাম সবুজ ও ইমরান আহমদ, মঈন উদ্দিন ও নবীন সোহেল এবং দেবাশীষ দেবু ও আব্দুল আহাদ।

ছক্কা লুডু ইভেন্টে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ৪০ জন। বিজয়ীরা হলেন-আহমেদ জামিল, এনামুল কবীর, মেহেদী হাসান মিজু, রনজিৎ কুমার সিংহ, মামুন হাসান, এসএম মিজানুর রহমান, কামরুল ইসলাম মাহি, মৃণাল কান্তি দাশ, আলী আকবর কোহিনুর, এসএম সুজন, একরাম হোসেন, সাঈদ চৌধুরী টিপু, সুলতান সুমন, লিয়াকত শাহ ফরীদী, আতিকুর রহমান নগরী, নবীন সোহেল, রাশেদুল হোসেন শোয়েব, রেজা রুবেল, আল-আজাদ, তারেক আহমদ, রায়হান উদ্দিন নয়ন, আশরাফ চৌধুরী রাজু, হাসান শিকদার সেলিম, সালমান ফরিদ, ইমরান আহমদ, দেবাশীষ দেবু, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, রজত কান্তি চক্রবর্তি, আব্দুল আহাদ, মির্জা সোহেল আহমদ, এমআর টুনু তালুকদার, আনন্দ সরকার, মুকিত রহমানী, ইয়াহইয়া মারুফ, সোহাগ আহমদ, মোহাম্মদ নাসির উদ্দিন, নেহার রঞ্জন পুরকায়স্থ, তুহিন আহমদ ও অমিতা সিনহা।

সাপ লুডু ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ৩৭ জন। তাঁরা হলেন-রাজিব রাসেল, নিবেন্দু তালুকদার, রনজিৎ কুমার সিংহ, আব্দুল আহাদ, এনামুল কবীর, মুহাজিরুল ইসলাম রাহাত, ইমরান আহমদ, আতিকুর রহমান নগরী, শফিকুর রহমান চৌধুরী, সাকিব আল মামুন, ফয়সল আহমদ বাবলু, সাঈদ চৌধুরী টিপু, সালমান ফরিদ, সোহাগ আহমদ, অমিতা সিনহা, দেবাশীষ দেবু, ইউসুফ আলী, মৃণাল কান্তি দাশ, এসএম সুজন, রাশেদুল হোসেন শোয়েব, এসএম মিজানুর রহমান, নবীন সোহেল, ইয়াহইয়া মারুফ, রোমান আহমদ, মনিরুজ্জামান রনি, মোস্তাফিজুর রহমান রোমান, শহিদুল ইসলাম সবুজ, তারেক আহমদ, মো. শাহিন (যমুনা), একরাম হোসেন, সুব্রত দাশ, কাইয়ূম উল্লাস, আহমেদ জামিল, আল-আজাদ, আনন্দ সরকার, টুনু তালুকদার ও রায়হান উদ্দিন নয়ন।

অন্যদিকে, গাফলা ইভেন্টের প্রথম রাউন্ডে জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন ২২ জন। তাঁরা হলেন-সোহাগ আহমদ, রায়হান উদ্দিন নয়ন, মোহাম্মদ নাসির উদ্দিন, ইয়াহইয়া মারুফ, মিটু দাশ জয়, আহমেদ জামিল, একরাম হোসেন, আলী আকবর কোহিনুর, আনন্দ সরকার, হাসান সিকদার সেলিম, মৃণাল কান্তি দাস, মেহেদী হাসান মিজু, রজত কান্তি চক্রবর্তি, আশরাফ চৌধুরী রাজু, লিয়াকত শাহ ফরিদ, মামুন হাসান, কামরুল ইসলাম মাহী, টুনু তালুকদার, শহীদুল ইসলাম সবুজ, অমিতা সিনহা, এসএম মিজানুর রহমান ও তুহিন আহমদ।

এদিকে, ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইন ইভেন্টের প্রথম রাউন্ডের খেলাও চলমান রয়েছে। এসব ইভেন্টের খেলা শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ এবং পরবর্তী রাউন্ডের সূচি নির্ধারণ করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার