সিলেটে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঈদের নামাজ আদায়
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঈদের নামাজ আদায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৪ ১২:০১:৪৪ অপরাহ্ন

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঈদের নামাজ আদায়

ছবি: সংগৃহীত


বৃষ্টি উপেক্ষা করে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল ৮টায় জামাতটি অনুষ্ঠিত হয়। রাত থেকে ভারী বর্ষণের কারণে মুসল্লিদের উপস্থিত কম লক্ষ্য করা যায়।

প্রতি ঈদে শাহী ঈদগাহ ময়দানে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন।কিন্তু এবার প্রতিকূল আবহাওয়ার কারণে জামাতে মুসল্লিদের কম ছিল।

ঈদগাহ প্রধান জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার লোকজন।

এদিকে, রোববার দিবাগত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।

ভারী বর্ষণের কারণে অনেক ঈদগাহ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক