সিসিক সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল,পরিদর্শনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সিসিক সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল,পরিদর্শনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৭:৪৮:২২ পূর্বাহ্ন

সিসিক সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল,পরিদর্শনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি: সংগৃহীত


কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেটে দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিসিকের সব কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলায় আজ সন্ধ্যায় নগর কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

এদিকে, বৃষ্টিপাত ও উজানের ঢলে সুরমা নদীর পানি বেড়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এতে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। এরইমধ্যে কয়েকটি ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক