গোয়াইনঘাটে বন্যায় ২০৬ গ্রাম প্লাবিত,সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ২০৬ গ্রাম প্লাবিত,সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৬/২০২৪ ০৮:২৮:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বন্যায় ২০৬ গ্রাম প্লাবিত,সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ছবি: নিজস্ব


সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় টানা পাঁচদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উপজেলার ২০৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এই পরিস্থিতি আরোও অবনতির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে গোয়াইন ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতেকরে গোয়াইনঘাটের ৩১৫ বর্গ কি. মি. এলাকা বন্যা দুর্গত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যার সতর্কতামূলক গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষদের সামনে তুলে ধরছেন। তিনি বন্যা ঝুঁকিপ্রবণ এলাকার জনগণকে দ্রুত নিরাপদ স্থানে/ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে অনুরোধ করছেন। এছাড়া জরুরি কাগজপত্র, মালামাল, গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে সবাইকে সতর্ক করছেন। ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম জানান, ১৮ জুন থেকে ২০ জুন ভারতের চেরাপুঞ্জিতে আরো ভারী বৃষ্টিপাত হবে। এতে গড়ে দৈনিক ৫০০ থেকে ৬০০ মি.মি. এর মতো বৃষ্টিপাত হবে। এসব বৃষ্টির পানি ইতোমধ্যে নেমে আসতে শুরু করেছে এবং পরবর্তীতে এসব পানি নেমে আসলে বন্যা পরিস্থিতি আরোও অবনতি ঘটবে।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় ১৩টি ইউনিয়নে ৫৬টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। প্রত্যেক ইউনিয়নে উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং ত্রাণ কার্যক্রমসহ বন্যা দুর্গত এলাকার যাবতীয় ব্যবস্থাপনা কার্যক্রম সমন্বয়ের জন্য সরকারি ট্যাগ অফিসারগণকে দায়িত্ব দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বন্যা কবলিত স্থান থেকে মানুষজনকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ১৩টি ইউনিয়নে মোট ৪৭টি নৌকা রয়েছে। এছাড়া ১০টি মেডিকেল টিম চালু রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, গোয়াইনঘাটে ইতোমধ্যে ১৯ হাজার ৭৫০টি পরিবার পানিবন্দি রয়েছেন। পাশাপাশি ৯৮ হাজার ৪০০ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এছাড়া দেড় হাজার হেক্টর কৃষি জমি নিমজ্জিত রয়েছে। বর্তমানে ৫টি আশ্রয়কেন্দ্রে ২৯৬ জন পুরুষ, মহিলা ও শিশু আশ্রয় নিয়েছেন। তিনি জানান, পানিবন্দি মানুষদের মাঝে শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে সিলেট জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।সারি-গোয়াইনঘাট সড়ক, হাতিরপাড়া-হাকুর বাজার ও মানিকগঞ্জ সড়ক, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়ক ও গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কসহ প্রধান সড়কগুলোর পাশাপাশি গ্রামের প্রত্যেকটি সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানিবন্দি মানুষের সাথে কথা বলে জানা গেছে, সময় যত যাচ্ছে পানি ততই বাড়ছে। নতুন করে উঁচু জায়গার ঘরবাড়ি আরোও প্লাবিত হচ্ছে।

এদিকে জনস্বার্থে ও যানমালের জননিরাপত্তার নিমিত্তে গোয়াইনঘাট উপজেলা সব কয়টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।তিনি জানান বন্যার পানির উন্নতি হলে পরবর্তীতে পর্যটন কেন্দ্র গুলো খুলে দেওয়া হবে এর আগে জননিরাপত্তার স্বার্থে পর্যটন কেন্দ্র গুলো বন্ধ ঘোষণা করা হলো।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক